শিফটিং ক্লাসের নতুন সময় সূচী
Date : 07 - Sep - 2022
সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য যিনি আমাদেরকে ঐশী জ্ঞানের মারকাজে কিছু খেদমত করার সুযোগ দিয়েছেন। দরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি। সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা মিল্লাত কাননের শুভসূচনা করে আজ পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
‘তা’মীরুল মিল্লাত ট্রাষ্ট’ কর্তৃক পরিচালিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও সাধারণ শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন একজন ‘আদর্শ মা’। তাই এ দেশের মহিলা সমাজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজে মহিলা আলিম, ফকীহ, মুহাদ্দিস তথা ইসলামী বিষয়ে মহিলা বিশেষজ্ঞ তৈরী করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা এগিয়ে চলছে দুর্নিবার।